ক্যারিয়ারের পড়ন্ত সময়ে একজন ক্রিকেটার। নাটকীয়ভাবে তাঁর খেলায় ফিরে আসার গল্প নিয়ে সিনেমা ‘জার্সি’। তেলুগু এ সিনেমার নায়ক ন্যানি। ‘জার্সি’র বলিউড রিমেকে নায়ক হবেন শহিদ কাপুর। এর আগে তিনি তেলুগু ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবির সিং’য়ে বাজিমাত করেছিলেন। ‘জার্সি’র হিন্দি রূপ বানাবেন গৌতম তিনানুরি। তেলুগু ‘জার্সি’ও তাঁর বানানো। এতে শহিদ কাপুরের সঙ্গে আরো থাকবেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর।
মাস্টার (২০২১)এ বছর তুমুল আলোড়ন তুলেছিল তামিল সিনেমা ‘মাস্টার’। বিজয় থালাপতি ও বিজয় সেতুপতি অভিনয় করেছেন এতে। সিনেমায় তাঁরা দুজন মুখোমুখি অবস্থানে। ‘মাস্টার’ এ বিজয় থালাপতি কলেজের অধ্যাপক। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর খুবই মধুর সম্পর্ক। অন্যদিকে এ শিক্ষার্থীদেরকে নিয়েই অপরাধ কর্মকাণ্ড চালায় বিজয় সেতুপতি। সিনেমাটি বানিয়েছেন লোকেশ কনগরাজ। হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান। অন্য চরিত্রটি কে করবে, সেটা এখনো জানা যায়নি।
ডিয়ার কমরেড (২০১৯)বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত তেলুগু সিনেমা ‘ডিয়ার কমরেড’। বানিয়েছেন ভরত কাম্মা। রগচটা বামপন্থী যুবক বিজয় নারী ক্রিকেটার রাশমিকার প্রেমে পড়ে। রোমান্টিক ঘরানার এ সিনেমার স্বত্ব কিনেছেন করণ জোহর। বিজয় দেবারাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হয়েছিল হিন্দি ‘ডিয়ার কমরেড’ এ অভিনয়ের জন্য। কিন্তু তিনি রাজি হননি। সিনেমাটির জন্য অভিনয়শিল্পী খুঁজছেন করণ জোহর।

কাইথি এক দাগি আসামি। অনেকদিন পালিয়ে থাকার পর মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে কাইথি। কিন্তু মেয়েকে এক নজর দেখার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ‘কাইথি’ সিনেমাটি অ্যাকশন থ্রিলার ঘরানার। বানিয়েছেন লোকেশ কানাগারাজ। মূল চরিত্রে আছেন কার্থি। হিন্দি ‘কাইথি’তে থাকবেন অজয় দেবগন ও ক্যাটরিনা কাইফ। একই নামে রিমেক হচ্ছে সিনেমাটি।
থাডাম (২০১৯)তামিল সিনেমা ‘থাডাম’। বানিয়েছেন মাগিজ থিরুমানি। মূল চরিত্রে আছেন তামিল নায়ক অরুণ বিজয়। সিনেমার গল্পে দেখা যায়, খুন হয় এক তরুণ। কিন্তু কে খুনি, কোনোভাবে খুঁজে বের করতে পারছে না পুলিশ। একজনকে পাওয়া যায়, যাকে সন্দেহের তালিকায় রেখে চলে তদন্ত। কিন্তু একপর্যায়ে জানা যায়, সেও খুনি নয়। তাহলে কে খুনি? এ রহস্য জিইয়ে রাখা হয়েছে সিনেমার শেষ পর্যন্ত। হিন্দি ‘থাডাম’ এ নায়ক হওয়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার। পরবর্তীতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আদিত্য রায় কাপুর।
আরএক্স ১০০ (২০১৮)রোমান্টিক ঘরানার তেলুগু সিনেমা ‘আরএক্স ১০০’। বানিয়েছেন অজয় ভুপাথি। অভিনয় করেছেন কার্তিকেয়া গুমাকোন্ডা ও পায়েল রাজপুত। বলিউডে সিনেমাটি রিমেক হবে ‘তাড়াপ’ নামে। সুনীল শেঠির ছেলে আহান শেঠি ও তারা সুতারিয়াকে দেখা যাবে কেন্দ্রীয় চরিতে। বানাবেন মিলান লুথারিয়া। এ বছরের ২৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।
কোলামাভু কোকিলা (২০১৮)তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র মূল চরিত্রে আছেন নয়নতারা। তাঁর চরিত্রের নাম কোকিলা। ধনী হওয়ার খুব ইচ্ছা কোকিলার। এ উদ্দেশ্যে সে যোগ দেয় মাদক পাচারকারীদের সঙ্গে। অপরাধে মোড়া ‘কোলামাভু কোকিলা’ খানিকটা কমেডি ঘরানার সিনেমা। বানিয়েছেন নেলসন দীলিপকুমার। হিন্দি রিমেকে নাম রাখা হয়েছে ‘গুড লাক জেরি’। জাহ্নবী কাপুরকে দেখা যাবে নয়নতারার জায়গায়। হিন্দি রিমেক বানাবেন সিদ্ধার্থ সেনগুপ্ত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে