
কয়েক দিন ধরে দেশের শোবিজে জোর আলোচনা—দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! দিন যত গড়াচ্ছে, ডালপালা মেলে আরও বড় হচ্ছে এই গুঞ্জন। শোনা যাচ্ছে, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। এবারও সন্তান জন্ম দিতে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় উত্তর বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। মা হওয়ার বিষয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দিচ্ছেন বুবলী, সরাসরি অস্বীকার করছেন না, আবার স্বীকারও করছেন না। ধরি মাছ না ছুঁই পানি। তাই সবার মনে প্রশ্ন, সত্যিই কি মা হচ্ছেন বুবলী?
২০২০ সালের শুরুর দিকে প্রথমবার মা হওয়ার গুঞ্জনের পর একেবারে আড়ালে চলে গিয়েছিলেন বুবলী। তবে এবার চিত্রটা একেবারেই ভিন্ন। একের পর এক বিভিন্ন ব্র্যান্ড ও শোরুমের লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার এমন একটি অনুষ্ঠানে তাঁর কাছে জানতে চাওয়া হয় মা হওয়ার গুঞ্জনের বিষয়ে। সত্যিই তিনি সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কি না, এমন প্রশ্নও করা হয়। কিন্তু এবারও বুবলী পরিষ্কার কোনো উত্তর দেননি; বরং পুরো বিষয়টি রহস্যের আবরণে মুড়ে গুঞ্জন আরও উসকে দিলেন।
বুবলী বলেন, ‘এসব খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর বিষয়। শান্ত ও স্বাভাবিক পরিবেশে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব।’ এ ধরনের গুঞ্জনে বিব্রত হচ্ছেন কি না জানতে চাইলে বুবলী বলেন, ‘অনেক সময় বিব্রত হই। কিন্তু আসলে আমাদের শিল্পীদের কিছু করার নেই। অনেক কিছু নিয়েই নিউজ হবে, দর্শকদের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।’
মাসখানেক আগে এক শোরুম উদ্বোধন করতে গিয়ে বুবলী জানিয়েছিলেন, নানা ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন। ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন বুবলী। কিন্তু এখনো তেমন কোনো পদক্ষেপ নেননি তিনি।
এদিকে খবর ছড়িয়েছে, বুবলী অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পিছিয়ে যাচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং। সংবাদমাধ্যমকে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার জানান, প্রথম লটের শুটিংয়ে অংশ নিলেও দ্বিতীয় লটের শুটিংয়ের শিডিউল দিচ্ছেন না বুবলী। সন্তান জন্মের পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে নাকি নতুন শিডিউল দেবেন বলে জানিয়েছেন বুবলী। তবে ভিন্ন সুর ঢাকাইয়া দেবদাস সিনেমার পরিচালক জাহিদ হোসেনের কণ্ঠে। এই নির্মাতা বলেন, ‘ঢাকাইয়া দেবদাস একটি ঢাকাইয়া শিল্প-সংস্কৃতির চলচ্চিত্র। এর শুটিং চলবে বছরব্যাপী। এমন নয় যে টানা শুটিং করে শেষ করব। এসব ফিল্ম পলিটিকস আমার মোটেই পছন্দ না।’
বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার আলোচনার সূত্রপাত গত বছরের আগস্টে। সে সময় যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন বুবলী। সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায় শাকিব খান ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বুবলী। দেশে ফেরার পর থেকে শুরু হয় তাঁর মা হওয়ার গুঞ্জন।
বছর চার আগে শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অপু বিশ্বাস ও বুবলী—দুজনেই তাঁর জীবনে এখন অতীত। সেই প্রসঙ্গও আবার ফিরে আসছে এখন। প্রশ্ন উঠেছে, তবে কি স্বাভাবিক হয়েছে শাকিব-বুবলীর সম্পর্ক? অনেকে মনে করছেন, দুজনের দূরত্ব ঘুচেছে গত বছরের যুক্তরাষ্ট্র সফরের সময়। একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে আবারও গাঢ় হয়েছে শাকিব-বুবলীর সম্পর্ক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে