জানা গেল কবে মুক্তি পেতে চলেছে ঋদ্ধি সেন অভিনীত আলোচিত ছবি ‘বিসমিল্লাহ’। এই ছবি পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘কেদারা’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘বিসমিল্লাহ’। ঋদ্ধির সঙ্গে এই ছবিতে জুটি হচ্ছেন শুভশ্রী।
প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। আগামী বছর জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২০২২ সালের ১৯শে আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। নামই অনেকখানি আভাস দেয় এই ছবির কাহিনির। মুসলিম পরিবারের এক ছেলের গল্প বলবে বিসমিল্লাহ। যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। আর ছবির নাম বিসমিল্লাহ যখন , তখন বুঝে নিতে অসুবিধা হয় না সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সানাইয়ের সুর কেমনভাবে সম্পর্ক গড়বে ঋদ্ধি-শুভশ্রীর, সেটাই এখন দেখার। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন,‘বিসমিল্লাহ-ফাতিমার প্রেম অসম বয়সী। বয়সে বড় ফাতিমার বিয়ে হবে অন্য কারো সঙ্গে, তবে বিসমিল্লাহর ভালোবাসা বদলাবে না’। ছবিতে ফাতিমার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সংগীত, সাম্প্রদায়িক সম্প্রীতি আর অসমবয়সী প্রেমের গল্প নিয়ে এই ছবি। ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও বিসমিল্লাহতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা।
করোনা পূর্ববর্তী সময়েই ছবির শুটিং শেষ হয়েছে, তবে ছবির মুক্তি বেশ খানিকটা পিছিয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে