চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার আসছে নতুন চমক। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা সিরিজ ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদন জানিয়েছে ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ।
‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ সিনেমাটি। সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন এই দুজনই। তাঁদের সঙ্গে এই ছবিতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়া। এবার সিরিজের তৃতীয় সিনেমাটি আসতে পারে।
প্রতিবেদনটি থেকে জানা গেছে ‘বস ৩’ সিনেমাটির পরিচালকের দায়িত্বে থাকবেন বাবা যাদব। যদিও সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রজেক্ট সারবেন বাবা যাদব। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ঘরানার হবে।
প্রসঙ্গত, নুসরাত এবং যশ দুজনেই এতদিন ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। যশকে এই বছর ‘ইয়ারিয়া ২’ সিনেমায় দেখা যাবে।অন্যদিকে জিৎ এবং সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি ইদে মুক্তি পায়। মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প।
অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবিতে জিৎ এর বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিৎ-এর সঙ্গে। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে বলিউড অভিনেতা রাহুল বোস রায়। ছবিতে জিৎ-কে দেখা গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে। চেকার্ড স্যুট, সিগার হাতে অভিনেতার এই লুক মন কেড়েছে দর্শকের। তেমনই ছবিতে জিৎ-সুস্মিতার রসায়নও মন কেড়েছে। দিন যত এগোচ্ছে ততই 'চেঙ্গিজ' ছড়িয়ে পড়ছে দর্শকদের হৃদয়ে। যা বাংলা ছবির জন্য ভালো একটি দিক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৬ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৬ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৬ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে