
ঈদে মুক্তিপ্রতীক্ষিত শাকিব খানের ‘তুফান’ সিনেমার ট্রেলার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। কদিন ধরেই শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ফেসবুক পোস্টে দর্শকের মন্তব্য ছিল চোখে পড়ার মতো। তাদের সেই আগ্রহ-উত্তেজনা আরও বাড়িয়ে দিতে সিনেমা মুক্তির দুই দিন আগে প্রকাশ্যে এসেছে ট্রেলার। আর তাতেই যেন পাওয়া গেল সিনেমা হলে আরেকটি তুফানের পূর্বাভাস।
‘তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়—তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস’ চঞ্চল চৌধুরীর কণ্ঠে এ ডায়ালগের মাধ্যমে শুরু হয় ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার। এরপর শুরু হয় ধুন্ধুমার অ্যাকশন। ট্রেলারের প্রতিটি মুহূর্তে বিধ্বংসী এক শাকিব খানের দেখা পেয়েছে দর্শকেরা।
শাকিব খানের সঙ্গে নজর কেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিআইডি অফিসার আকরাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। শাকিব-চঞ্চলের লড়াই যে হবে সেয়ানে সেয়ানে তা আন্দাজ করাই যাচ্ছে।
ট্রেলারে আরও দেখা গেছে—মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু, গাজী রাকায়েত ও শহীদুজ্জামান সেলিমকে। দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নাবিলাকে এক ঝলক দেখা গেলেও শাকিবের সঙ্গে মিমির ‘দুষ্টু কোকিল’ গানে নাচ রোম্যান্সের হাওয়া দিয়েছে।
তবে ট্রেলারে জন্ম হয়েছে আরেক রহস্য! সিনেমাটিতে কি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান? তবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।
আর মাত্র দুই দিন। আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহ মাতাবে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে নব্বইয়ের দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে