আবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
কাবেরী বলেন, ‘খুব ইচ্ছে করে সিনেমায় অভিনয় করি। কিন্তু একটা ভয় কাজ করে। সিনেমায় আগের মতো সেই শ্রদ্ধা, সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা-ভালোবাসা ছিল, তা ভাষায় প্রকাশের নয়। কিন্তু এখন যা শুনি, তাতে মন খারাপ হয়ে যায়। তারপরও মাঝে মাঝে মনে হয়, আরেকবার ফিল্মে কাজ করি। কারণ, ফিল্ম থেকেই তো আমার আজকের কাবেরী হয়ে ওঠা। তবে অবশ্যই চরিত্রটা আমার সঙ্গে মানানসই হতে হবে।’
কাবেরীর পরিবারের অনেকেই বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। উপমহাদেশের খ্যাতিমান নারী প্রযোজক মালতী দেবীর মেয়ে চিত্রনায়িকা কাবেরী। কাবেরীর ভাই উত্তম আকাশ দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। স্বামী প্রদীপ দে একজন প্রযোজক, পরিচালক, পরিবেশক ও প্রদর্শক। কাবেরী ও প্রদীপ দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ দে সুমন চলচ্চিত্র প্রযোজক। ১৯৮৪ সালে ‘ন্যায় বিচার’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
কাবেরী জানিয়েছেন, চাঁদপুর থেকে ঢাকার খিলগাঁওয়ে এসে যখন ক্লাস ফাইভ কিংবা সিক্সে পড়েন, তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম কাবেরীর পরিবারের কাছে প্রস্তাব রাখেন তাঁকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের। পরিবারের সম্মতি পেয়ে কাবেরী ও শাম্মীকে নিয়ে দীলিপ সোম নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’। মুক্তি পায় ১৯৭০ সালে। ১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সুভাষ দত্তের ‘বলাকা মন’। এরপর ‘সুখদুঃখ’, ‘অবাক পৃথিবী’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’সহ শতাধিক সিনেমায় অভিনয় করে কাবেরী পেয়েছেন দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে