সম্প্রতি দেশের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পাওয়া ঢালিউডের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ মাত্র দুই সপ্তাহে এক কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। মিম, সিয়াম, সুনেরাহ অভিনীত ও দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি গত বছরের ২১ ডিসেম্বর টফি অ্যাপে প্রিমিয়ার হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশের সিনেমায় সাইবার ক্রাইম থ্রিলার ধারা এত দিন চালু ছিল না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধারার সিনেমা বানানোটা ছিল প্রাসঙ্গিক একই সঙ্গে চ্যালেঞ্জিংও। গত বছর ২২ সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমা হিসেবে দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘অন্তর্জাল’। দেশের মাত্র ৩৪টি হলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি আলোচনায় ছিল।
পরবর্তীতে, সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে টফি-তে উন্মুক্ত করা হয় ‘অন্তর্জাল’। সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনা মূল্যে পুরো সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটার বিরুদ্ধে দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যে লড়াই এ তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে।
সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা, সংকল্পকে ও প্রাণপণ লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ বারী, কিটো ভাই প্রমুখ। থ্রিলার, অ্যাকশন, এন্টারটেইনমেন্ট, রোমান্স সব উপাদানই আছে সিনেমাটিতে। যেকারণে খুব অল্প সময়ে অন্তর্জালের দর্শকদের মাঝে সাড়া ফেলতে পেরেছে ‘অন্তর্জাল’। পরিচালক দীপঙ্কর দীপন বরাবরের মতোই তাঁর নির্মাণের মুনশিয়ানা দেখিয়েছেন এই সিনেমাতে।
এত অল্প সময়ে ওটিটিতে এত বেশিসংখ্যক মানুষ সিনেমাটি দেখাতে, পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘আমরা দর্শকদের বলেছিলাম, তাদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা তাদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাব। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফি-এর মাধ্যমে সারা দেশের সিনেমাপ্রেমী মানুষ যেকোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রি-তে অন্তর্জাল দেখছেন। দুই সপ্তাহে টফি-তে পনেরো লাখের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’
দর্শক দেখলে ও পছন্দ করলেই যেকোনো সিনেমা পূর্ণতা পায়। ওটিটি-তে ‘অন্তর্জাল’ উন্মুক্ত করার পরে সিনেমাটি এত দর্শক সাড়া পাবে তা ধারণার বাইরেই ছিল পরিচালকের। এ জন্য পুরো টফি টিমকে ধন্যবাদ জানান তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে