নতুন সিনেমা নিয়ে আসছেন নিরব হোসেন। থ্রিলার ঘরানায় ‘গোলাপ’ নামের সিনেমাটি বানাবেন সামসুল হুদা। সাধারণত বিকেল বা সন্ধ্যায় সিনেমার পোস্টার রিলিজ দেওয়া হয়। তবে গোলাপ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হলো গতকাল রোববার সকালে, সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সবাই সন্ধ্যায় বা রাতে পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেয়। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করলাম। শুক্র ও শনিবার ছুটি কাটানোর পর রোববার থেকে আবার কাজ শুরু হয়। সিনেমা আমাদের পেশা। সেই জায়গা থেকে মনে হলো, সপ্তাহের শুরুটা হোক গোলাপ সিনেমার খবর দিয়ে।’
গোলাপ সিনেমার নামভূমিকায় অভিনয় করবেন নিরব। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘থ্রিলার গল্পে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। সঙ্গে অ্যাকশনও আছে। মূলত, এটি পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট। গল্পটি ভালো লাগবে সবার।’
এ সিনেমার মাধ্যমেই প্রায় বছরখানেক পর নতুন সিনেমার খবরে পাওয়া গেল নিরবের নাম। এই এক বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড শো নিয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের। অভিনেতা বলেন, ‘গত বছর প্রথম দিকে শুরু করেছিলাম “অপারেশন জ্যাকপট” সিনেমার শুটিং। বিভিন্ন লটে প্রায় দেড় মাস শুটিং করেছি। এ ছাড়া গত বছর প্রায় সাড়ে চার মাস দেশের বাইরে ছিলাম বিভিন্ন কাজে। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। তাই নতুন সিনেমার ঘোষণা আসতে কিছুটা সময় লাগল।’
নিরব জানালেন, গোলাপ সিনেমার শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি বছরেই কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে