ছোটবেলায় মাথাভর্তি কোঁকড়ানো চুল ছিল সত্যজিৎ রায়ের। কিন্তু কোনো রকম স্টাইল করতে পারেননি। মা সেই বাঁ দিকে সিঁথি করে পাট করে চুল আঁচড়ে দিতেন। কিন্তু সত্যজিৎ যখন বড় হন, তখন ব্যাক ব্রাশ করে চুল আঁচড়ানো শুরু করেন। কিন্তু সুপ্রভা রায়ের সেটা পছন্দ হয়নি। তিনি রেগে গিয়ে বলতেন, ‘বখাটে ছেলেদের মতো দেখতে লাগে।’ কিন্তু জীবনে সেই প্রথমবার সত্যজিৎ মায়ের কথা শোনেননি।
‘পথের পাঁচালী’র সময় অপু চরিত্রের জন্য অভিনেতা খুঁজতে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন সত্যজিৎ। নিয়েছিলেন প্রায় দুই শ জনের অডিশন। শেষে ‘অপু’কে পাওয়া যায় বাড়ির একেবারে পাশেই।
‘চারুলতা’য় কিশোর কুমারকে দিয়ে ‘আমি চিনি গো চিনি’ গাইয়েছিলেন সত্যজিৎ। এই সম্মান পেয়ে কিশোর এতটাই উদ্বেলিত হয়েছিলেন যে, পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও নেননি।
ফেলুদার ঘরে যামিনী রায়ের আঁকা একটি অরিজিনাল পেইন্টিং রাখার শখ ছিল সত্যজিতের। কিন্তু পছন্দমতো না পাওয়ায় শেষে নিজেই আঁকতে শুরু করেন। আঁকা শেষে নাকি বোঝাই যায়নি কোনটি আসল আর কোনটি নকল!
শান্তিনিকেতনে পড়ার সময় প্রতি বুধবার (ওই দিনটা ছুটি) কলকাতায় চলে আসতেন সত্যজিৎ। কারণ, সিনেমার প্রতি অদম্য নেশা। শান্তিনিকেতনে ভালো সিনেমা হল ছিল না বলে ওই একটা দিন কলকাতায় সিনেমা দেখেই নাকি কাটাতেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে