
২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ার পর বিরতিতে চলে যান শাহরুখ খান। ২০২৪ ও ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। এই সময়টায় নতুন সিনেমার পরিকল্পনা করেছেন। এই বছরের ডিসেম্বরে আবারও তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ‘কিং’ নিয়ে। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ।
ভারতের পাশাপাশি ইউরোপের একাধিক লোকেশনে কিংয়ের শুটিং হয়েছে। ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ধাক্কায় সে পরিকল্পনায় বদল আনেন শাহরুখ খান। দুবাইয়ের শিডিউল বাতিল করে মুম্বাইয়ে সেট নির্মাণ করে শেষ দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। তবে আবারও পরিকল্পনা বদলেছে।
সিনেমার গল্পের প্রয়োজনে একটি বিশেষ ভূখণ্ড এবং আবহের দরকার, যা দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বা জোহানেসবার্গের আশপাশের এলাকাগুলোতে পাওয়া সম্ভব। তাই কিংয়ের সবচেয়ে রোমাঞ্চকর ও ব্যয়বহুল অংশ, অর্থাৎ ক্লাইম্যাক্সের শুটিংয়ের জন্য নতুন লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
জানা গেছে, দ্রুততম সময়ে শুটিংয়ের অনুমতি পাওয়ার জন্য শাহরুখ ব্যক্তিগতভাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ফলে মাত্র তিন দিনের মধ্যে শুটিংয়ের সব ধরনের অনুমতির কাগজ হাতে পায় কিং টিম।
ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, কিংয়ের শেষ দৃশ্যের হাই ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্সের জন্য ১৮ দিনের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কাজ হবে দুই শিডিউলে। ২৬ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী শুটিং শুরু হবে। এরপর মুম্বাইয়ের স্টুডিওতে তৈরি সেটে ১০ দিনের শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্লাইম্যাক্সের কাজ। শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন থাকবেন এই শিডিউলে।
আগামী ১৫ মের মধ্যে কিংয়ের ক্লাইম্যাক্সের শুটিং শেষ করতে চান পরিচালক সিদ্ধার্থ। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে পুরো শুটিং। এই বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য শুটিংয়ের পাশাপাশি একই সঙ্গে পোস্ট-প্রোডাকশনেও সমানভাবে সময় দিচ্ছেন সিদ্ধার্থ আনন্দ।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে কিং সিনেমার টিজার। টিজারে শাহরুখের একক আধিপত্য দেখা গেলেও কিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শাহরুখকন্যা সুহানা খান। এটি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। তাই শাহরুখ যেন অধিক সতর্ক। অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত করতে মেয়েকে নানা ধরনের স্টান্ট শিখিয়েছেন। বিশ্বমানের ট্রেনারদের অধীনে সুহানার প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে