
২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে ‘কিং’ সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও। প্রথম ঝলকে অ্যাকশন মুডে চমক দিয়েছেন শাহরুখ। তাঁর লুকও এখন আলোচনার কেন্দ্রে। তবে প্রশংসার পাশাপাশি শাহরুখের কস্টিউম জন্ম দিয়েছে বিতর্কের।
১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটির একটি দৃশ্যে শাহরুখকে দেখা যায়, নীল শার্টের সঙ্গে মাস্টার্ড ইয়েলো জ্যাকেট পরা, চোখে কালো চশমা। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। অনেকে দাবি করেন, শাহরুখের এই লুক হলিউডের ‘এফ ওয়ান’ সিনেমায় ব্র্যাড পিটের লুক থেকে কপি করা। অভিনেতা ব্র্যাড পিটকে নকল করেই তিনি এমন পোশাক পরেছেন, চুলের রং সাদা করেছেন। তবে শাহরুখ ভক্তরা প্রিয় অভিনেতার সঙ্গে অন্য কারও তুলনা মেনে নিতে নারাজ। এবার শাহরুখের এই লুক নিয়ে কথা বললেন কিং সিনেমার নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
শাহরুখ ও পিটের কস্টিউম নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে, তখন আপনা বলিউড নামের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘হেটার্সদের যুক্তিগুলো বেশ মজার। বলিউড সিনেমায় যদি ফাইটার জেট থাকে, তবে সেটি টপ গানের নকল। জাহাজ হলে টাইটানিকের নকল। পোশাক মিলে গেলে এফ ওয়ানের নকল, কমলা রঙের পোশাক মানে হিন্দুবিরোধী, এদের আইকিউ লেভেল যেন সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।’

ওই পোস্টে কোলাজ করা কিং এবং এফ ওয়ান সিনেমার ছবির সঙ্গে ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার একটি ছবি যুক্ত করা হয়েছে, যেখানে শাহরুখকে একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, শাহরুখ তো একই ধরনের পোশাক আট বছর আগেই পরেছেন। সেই পোস্টে দুটি হাসির ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁর ‘ফাইটার’ সিনেমাকে ‘টপ গান’-এর নকল বলা হয়েছিল। আবার শাহরুখের ‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়েও উঠেছিল ধর্মীয় বিতর্ক।
কিং সিনেমার শুটিং এখনো চলছে। এতে শাহরুখ ছাড়া আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, সুহানা খান প্রমুখ। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে