২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৪ সালে ১৫ জানুয়ারি ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। সেদিন ক্যানসার ধরা পড়ে আয়ানের।
ভয়াবহ ১০ বছর। ২০১৪ থেকে ২০১৯ সাল। ৫ বছর ধরে কেবল একটাই ভয়, সন্তানহারা হবেন না তো? একরত্তির হাসি, কান্না, আদর হাওয়ায় মিশে যাবে না তো? ইমরান হাশমির কাছে সেই ৫টি বছর যেন এমনই ছিল। ২০১৯-এ ছেলে আয়ানের ক্যানসার মুক্ত হওয়ার কথা জানান ইমরান হাশমি।
সন্তান আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর পূর্তিতে এক্সে (টুইটার) সবাইকে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা। ভালোবাসা ও প্রার্থনা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ইমরান হাশমি লিখেছেন, ‘আজ আয়ানের রোগনির্ণয়ের ১০ বছর। আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু বিশ্বাস এবং আশা দিয়ে, আমরা তা অতিক্রম করেছি। আরও গুরুত্বপূর্ণ, আয়ান এটি কাটিয়ে উঠেছে এবং শক্ত হয়ে দাঁড়াতে চলেছে। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসীম কৃতজ্ঞতা।’
ছেলের ক্যানসার জয় এবং তাঁর ও স্ত্রী পারভিনের আতঙ্কের জীবনকাহিনি নিয়ে ইমরান একটি বইও লিখেছিলেন। যেখানে তিনি আয়ানকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। বইয়ের নাম দেন ‘দ্য কিস অব লাইফ: আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিডেট ক্যানসার।’
পারভিন বা ইমরান জানেন না, কী করে তাঁরা সেই লড়াইটা লড়েছিলেন। এখন মনে পড়লে ভাবেন, একমাত্র একটাই আশা ছিল, ছেলে সেরে উঠবে। সেই মানসিক বলেই এত দূর এগিয়ে এসেছেন তাঁরা।
ইমরানের মতে, তাঁদের থেকে অনেক কঠিন লড়াইটা লড়েছে তাঁদের ছেলে। শারীরিক, মানসিক কষ্ট তাকেই পেতে হয়েছে। তাই সে যোদ্ধা।
এদিকে ইমরানের ছেলের ক্যানসার ধরা পড়ার পর প্রতিদিন তাঁদের খোঁজ নিতেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ইমরানকে আশ্বাস দিয়েছিলেন, যেকোনো দরকারে তিনি পাশে থাকবেন। সে কথা নিজের বইতে লিখেছিলেন ইমরান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে