বানী কাপুর এখন বলিউডের পরিচিত মুখ। একের পর এক সিনেমা ফ্লপ হলেও বড় বাজেটের সিনেমা এই নায়িকার হাতে রয়েছে। যশরাজ ফিল্মসের ঘরের মেয়ে বলে কথা। আদিত্য চোপড়ার পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন বহু আগে, তাইতো সহজেই বানীর মুশকিল আসান। বলিউডের একাধিক সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে বলিউডের নামজাদা এই প্রযোজকের বানী কাপুরের প্রতি এত আস্থা কেনো!
২০১৩ সালে যশরাজ ফিল্মসের হাত ধরে বলিউডে পা রাখেন বানী কাপুর। অভিনয় করেছিলেন ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ সিনেমায়। বক্স অফিসে মোটামুটি চলেছিল। তবে নবাগত হিসেবে আলাদা করে নজর করতে পারেননি বানী। প্রথম ছবির পরেই বলিউড থেকে উধাও! দর্শকও ভুলে গেলেন তাঁকে।
বানী ফিরলেন তিন বছর পর। যেমন-তেমন ভাবে নয়। আদিত্যের পরিচালনায় ‘বেফিকরে’ সিনেমার নায়িকা হলেন তিনি। আদিত্য সিনেমা পরিচালনা করেছেন খুবই হাতেগোনা। তবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মোহাব্বাতিন’- এর মতো ব্লকবাস্টার সিনেমার পরিচালক তিনি। ২০০৮ সালে ‘রাব নে বানা দে জোড়ি’ সিনেমাটির পর পরিচালনায় লম্বা বিরতী নিয়েছিলেন আদিত্য। ফিরেছিলেন বানীকে নায়িকা করে। কিন্তু কাজ করেনি তাঁর রোম্যান্সের জাদুকাঠি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বানীর দ্বিতীয় হিন্দি ছবি।
পরপর দুই সিনেমা ফ্লপ। কিন্তু তাতে কী! ফের বড় বাজেটের ছবিতে সুযোগ। সেই যশরাজ ফিল্মসের প্রযোজনাতেই। ২০১৯ সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করলেন বানী। বক্স অফিসেও সিনেমাটি সফল। কিন্তু সেই সাফল্যের পেছনে নায়িকার অবদান কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুই নায়কের রসায়ন, মারকাটারি অ্যাকশন দৃশ্যই মূলত মন জিতে নিয়েছিল দর্শকের।
আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও দুই ছবি করেন বানী। তাতেও তাঁর ক্যারিয়ারের লেখচিত্রে বিশেষ পরিবর্তন আসেনি।
অনেকেই বলেন, বানীর প্রতি দুর্বল আদিত্য। কাজের সূত্র ধরেই নাকি ‘বিশেষ’ বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনের। তাই উল্লেখযোগ্য কোনও কাজ না করেও বলিউডে এতদিন টিকে আছেন। আদিত্যও একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন তাঁকে। আদিত্য চোপড়া ২০১৮ সালে অভিনেত্রী রানী মুখার্জিকে বিয়ে করেন। আদিত্যর প্রথম স্ত্রী পায়েল খান্না। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে রানী-আদিত্যর প্রেম নিয়ে অনেকদিন কানা-ঘুষা চলেছে বলিউডে। বছরের পর বছর ধরে প্রেম করলেও, কখনোই তা মুখে স্বীকার করেননি রানী-আদিত্য। বরাবরই নিজেদের প্রেমের সম্পর্ককে গোপন রেখেছেন তাঁরা। বিশেষ করে আদিত্য তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে একদমই রাজি ছিলেন না। আদিত্য-বানীর প্রেম নিয়েও অনেকে এমনটাই ভাবছেন। গোপনেই হয়তো সম্পর্ক এগিয়েছে অনেকটা।
তবে গুঞ্জন নাকচ করে বানী বলেন, ‘আদিত্য তাঁর গুরু। পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার নানাবিধ উপদেশ দেন তাঁকে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে