
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে