আরও একবার সিংহামরূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ‘সিংহাম এগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর সেখানেই দুর্ঘটনার মুখোমুখি হলেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের ভিলে পার্লেতে চলা শুটিংয়ের একটি মারামারির দৃশ্য শুট করার সময় অজয়ের চোখে ও মুখে আঘাত লাগে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আচমকা ব্যথা পাওয়ায় বেশ কয়েক ঘণ্টার বিরতি নিয়েছিলেন অজয়। চিকিৎসা নেওয়ার পর সময় নষ্ট না করে খানিক বিশ্রাম নিয়েই ফেরেন সেটে।
‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।
ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম এগেইন’। এতে অজয়ের পাশাপাশি দেখা যাবে রণবীর সিং (সিম্বা), অক্ষয় কুমারকেও (সূর্যবংশী)। সঙ্গে আছেন কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে