
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। আর এ বিষয়েই গতকাল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতার বাবা। তিনি অভিযোগ করেন, ছেলের ওপর তৈরি হওয়া সিনেমা নিয়ে আপত্তি জানানো সত্ত্বেও সেটা দেখানো হচ্ছে। আদালতে আবেদন করা সত্ত্বেও সেই আবেদন শোনা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন বিচারপতি যশোবন্ত ভার্মা এবং ধর্মেশ শর্মার বেঞ্চ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংয়ের আপিলের পর একাধিক ব্যক্তির নামে নোটিশ ইস্যু করেন।
গত মাসে সুশান্তের বাবা যখন আদালতে জানান ‘ন্যায় দ্য জাস্টিস’ নামক একটি সিনেমা অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে, সেখানে সুশান্ত সিং রাজপুতের বিষয়ে একাধিক আপত্তিকর মন্তব্য রয়েছে। একই সঙ্গে সেই সিনেমাটি ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। কিন্তু আদালতের একক বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয়।
অভিনেতার পরিবারের পক্ষের আইনজীবী বরুণ সিং আদালতকে জানান, সিনেমাটিতে কেবল প্রয়াত এই অভিনেতার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করা হয়েছে এমনটা নয়, একই সঙ্গে পরিবারের প্রাইভেসিতেও নাক গলানো হয়েছে।
অন্যদিকে সিনেমাটির নির্মাতাদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ‘ব্যক্তির মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত অধিকার দাবি করা যায় না।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে