সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতির সঙ্গে নিজেদের নাম জড়ানোর পর থেকেই নোরা ফাতেহি ও জ্যাকুলিনের দা–কুমড়া সম্পর্ক। কয়েক দিন আগেই নোরা ফাতেহির নামে আদালতে মামলা করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সেই উত্তেজনা পৌঁছে গেছে কাজের জায়গাতেও। জ্যাকুলিনকে সিনেমা থেকে সরিয়ে তাঁর জায়গা নিয়ে নিয়েছেন নোরা। প্রথমবার বলিউডে প্রধান নারী চরিত্রে সুযোগ পেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’-তে কাজ করার কথা ছিল জ্যাকুলিনের। সেই ছবিতে তাঁকে সরিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা ফাতেহি। এই সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপালের। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন হিরো ফিল্মসের পরিবর্তে টি সিরিজের হাতে যেতেই বাদ পড়েন জ্যাকুলিন।
গত বছরের অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন জ্যাকুলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকুলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি সিরিজের হাতে দায়িত্ব হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকুলিন।
‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশ রেশমিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন। ‘ক্র্যাক’ ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কমান্ডো ৩ ’-এর পর বিদ্যুতের সঙ্গে আদিত্যের দ্বিতীয় কাজ।
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি জালিয়াতি মামলায় ফেঁসেছিলেন জ্যাকুলিন, নোরা। তবে নোরা প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, তাকে ফাঁসানো হয়েছে। আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন নোরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে