অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার টিজার। সিনেমাটি দিয়ে বিরতির পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর।
শিফন শাড়ি পরে বরফঢাকা পাহাড়ে নায়কের সঙ্গে নায়িকার রোমান্স থেকে শুরু করে তাদের দুই পরিবারের টক-মিষ্টি সম্পর্ক, সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে বলিউডে আরেকটি রোম্যান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন করণ।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই নিয়ে তাঁরা দ্বিতীয়বার জুটি বাঁধছেন বড় পর্দায়। টিজারে যা বোঝা গেল, তাতে গোটা ছবিতে সম্পর্কের নানা রং, নানা দিক ফুটে উঠবে। সিনেমাটিতে বাঙালি তরুণী চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
বরাবরই ভালোবাসা ও পরিবারের গল্প বলতে ভালোবাসেন করণ। টিজার দেখার পর থেকেই দর্শকেরা সিনেমাটির সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর তুলনা টানতে শুরু করে দিয়েছেন। তবে করণ জোহর নিজে কোনো রকম তুলনায় যেতে রাজি নন।
টিজারে অনেক কিছুর আভাস পাওয়া গেলেও সিনেমার গল্পটি পুরোপুরি বোঝা যায়নি। হয়তো এর জন্য ট্রেলার অবধি অপেক্ষা করতে হবে।
আলিয়া ও রণবীর ছাড়াও সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আছেন টালিউডের টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি প্রযোজনা করেছে ভায়াকম-১৮ ও ধর্মা প্রোডাকশন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে