
ডন-১ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। জমজমাট অ্যাকশন আর বুদ্ধির মারপ্যাঁচের সেই সিনেমায় দর্শকদের মাতিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সঙ্গে পর্দা কাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর কেটে গেছে ১৪ বছর। ডন সিরিজের পরবর্তী ছবি কবে আসবে, সে অপেক্ষা এখনো ফুরায়নি দর্শকদের। তবে কিছুটা আশার খবরের পাশাপাশি হতাশার খবর জানিয়েছেন বলিউডের আরেক তারকা হৃতিক রোশন।
আজ শুক্রবার হৃতিক জানিয়েছেন, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের বদলি হিসেবে তাঁকে কখনো প্রস্তাবই দেওয়া হয়নি।
ফারহান আখতার যে ডন-৩ নিয়ে কাজ করছেন, তা বেশ আগেই জানা গিয়েছিল। এই ছবিতে হৃতিক রোশানকে দেখা যেতে পারে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বেশ আশাবাদী হয়েছিলেন এই তারকার ভক্তরা। এর মধ্যেই আবারও গুঞ্জন ছড়ায়, রনবীর সিংয়ের বদলি হিসেবে হৃতিককে প্রস্তাব দেওয়া হয়েছে।
এমন খবরও প্রকাশ হয়েছে যে, ডন-৩ থেকে সরে দাঁড়ানোর জন্য রণবীর সিংয়ের কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে ফারহান আখতারের প্রযোজনা সংস্থা। ২০২৩ সালে রণবীর সিংকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সব গুঞ্জনেই পানি শুক্রবার ঢেলে দিয়েছেন হৃতিক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যা শুরুতে শুধুই একটি গুজব ছিল, তা এখন নিজস্ব রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে। তাই বিষয়টি পরিষ্কার করা জরুরি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ডন ৩-এর জন্য আমার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি। অনুগ্রহ করে গণমাধ্যমকে অনুরোধ করছি, এ ধরনের যাচাই-বাছাইহীন খবর থেকে বিরত থাকতে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে