বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২০ জুন। আরএস প্রসন্ন পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই ৩ বছর পর বড় পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এই স্পোর্টস কমেডি-ড্রামা। এখন সিনেমাটি ১২৫ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে।
সিনেমা শিল্প সংশ্লিষ্ট সংস্থা স্যাকনিলকের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর দ্বিতীয় রোববার অর্থাৎ ২৯ জুন, ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে আয় করেছে ১৪ দশমিক ৫০ কোটি রুপি। এতে করে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২২ দশমিক ৬৫ কোটি রুপি। এতে আরও বলা হয়েছে, মুক্তির দশম দিনে সিনেমাটির হিন্দি শোয়ের গড় দর্শক উপস্থিতি ছিল ৪২ দশমিক ৮৯ শতাংশ।
বিস্তারিত হিসাব অনুযায়ী, সন্ধ্যার শোগুলোতে সবচেয়ে বেশি দর্শক ছিল—প্রায় ৬৪ দশমিক ৩২ শতাংশ। দুপুরের শোয়ে দর্শক উপস্থিতি ছিল ৫০ দশমিক ০৫ শতাংশ। রাতের শোগুলোতে দর্শক ছিল ৩৪ দশমিক ৩২ শতাংশ এবং সকালে সবচেয়ে কম, মাত্র ২২ দশমিক ৮৭ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।
আমির খানের পাশাপাশি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। এ ছাড়া এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ১০ জন নিউরোডাইভার্জেন্ট (ভিন্ন মানসিক সক্ষমতার) অভিনেতার। তাঁরা হলেন—অরুশ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, বেদান্ত শর্মা, নমন মিশ্র, ঋষি শাহানি, ঋষভ জৈন, আশীষ পেন্ডসে, সাম্বিত দেশাই, সিমরন মঙ্গেশকর এবং আয়ুষ ভানসালি।
এর আগে, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার স্বামী ও অভিনেতা রিতেশ দেশমুখ ইনস্টাগ্রামে সিনেমাটির প্রশংসা করেছিলেন। ‘হাউসফুল ৫ ’—এর অভিনেতা রিতেশ দেশমুখ তাঁর পোস্টে সবাইকে এই সিনেমা দেখার অনুরোধ জানান।
রিতেশ দেশমুখ লিখেছিলেন, ‘নিজের জন্য একটা উপকার করুন, গিয়ে বছরের সেরা সিনেমাটা দেখে আসুন। সিতারে জমিন পার—শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি। হাসায়, কাঁদায়—আর শেষে আপনাকে আরও ভালো মানুষ বানিয়ে দেয়। এই সিনেমার আসল সিতারে হলো শিশুরা—ওদের দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে যায় এবং ভোলা যায় না।’ আমির খানের ‘গভীর, সূক্ষ্ম আর হৃদয় ছুঁয়ে যাওয়া’ অভিনয়েরও তিনি প্রশংসা করেছেন। আর জেনেলিয়া ডি’সুজার স্ক্রিনে উপস্থিতিকে তিনি বলেছেন ‘এক কথায় জাদু।’
উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ মূলত আমির খানের ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে