বছরের প্রথম ব্লকবাস্টারের অপেক্ষায় বলিউড। গত ২৫ জানুয়ারি, অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, তিন দিন শেষে সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্ক জানিয়েছে, তৃতীয় দিনে ‘ফাইটার’ সিনেমার আয় আনুমানিক ২৮ কোটি রুপি। প্রথম দিনে এই সিনেমা আয় করে ২২ কোটি ৫ লাখ রুপি। তবে পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৬ জানুয়ারি আয় বাড়ে এক ধাক্কায় অনেকখানি। ৩৯ কোটি ৫ লাখ রুপি ঘরে তোলে এই সিনেমা।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, এই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার। আজ রোববার সপ্তাহের ছুটির দিনে আয় অন্তত ৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বিশ্লেষকেরা আরাও জানিয়েছেন, মুক্তির পরের চার দিন মিলিয়ে ১২০ কোটি রুপি হবে বলেই তাদের বিশ্বাস।
এদিকে, দর্শকদের উন্মাদনার মধ্যে ‘বিতর্কিত বিষয়বস্তু’র কারণে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে ‘ফাইটার’। পাকিস্তানের অনেক তারকা ফাইটার নিয়ে তর্কে জড়িয়েছেন। এমনকি, ভারতের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে