মুক্তির মাত্র তিন দিনেই আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে সালমান খান অভিনীত যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। ‘পাঠান’ ও ‘জওয়ানে’র পর তৃতীয় সিনেমা হিসেবে মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। এর মধ্যে শাহরুখের পাঠান ও সালমানের টাইগার থ্রি উভয়ই আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের। যশরাজ স্পাই ইউনিভার্সের এই সিনেমার সবগুলো ব্লকবাস্টার। এই স্পাই ইউনিভার্সের পরিকল্পনা এল কার মাথা থেকে?
শাহরুখের পাঠান সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও, সালমানের টাইগার থ্রির শাহরুখ ও কবির চরিত্রে হৃতিক রোশনের অন্তর্ভুক্তি এসেছে একজনের মাথা থেকেই। তাঁর নাম শ্রীধর রাঘবন। তিনি ভারতের জনপ্রিয় চিত্রনাট্যকারদের একজন।
প্রযুক্তিগতভাবে, স্পাই ইউনিভার্স ২০১১ সালের টাইগার ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে শুরু হয়েছিল। সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির ‘এক থা টাইগার’ ব্যবসায়িক সফলতা পাওয়ার পাঁচ বছর পর মুক্তি পায় এর সিক্যুয়াল, আরেক ব্যবসাসফল সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।
আর টাইগার থ্রি পাইপলাইনে থাকার সময়ই প্রযোজক আদিত্য চোপড়া পাঠান বানানোর পরিকল্পনা করেন। এর সঙ্গে স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার এবং পাঠান চরিত্রের বিকাশ ঘটানোর কথাও ভেবেছিলেন তিনি।
টাইগার থ্রি ও পাঠানের প্লট আদিত্য চোপড়া নিজে লিখেছিলেন। পরে এই দুই সিনেমার চিত্রনাট্যের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেন শ্রীধর রাঘবনকে। যিনি এরই মধ্যে ‘ওয়ার’-এর চিত্রনাট্য লিখে ফেলেছিলেন। হৃতিক রোশন অভিনীত এই সিনেমা মুক্তি পায় ২০১৯ সালে। ফলে রাঘবন একমাত্র ব্যক্তি যিনি ওয়ার সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সম্পর্কে আগে থেকেই ভালোভাবে জানতেন।
সেই কারণেই যখন রাঘবন পাঠানের চিত্রনাট্য লিখতে শুরু করেন, তখন তিনি ওয়ার থেকে কয়েকটি চরিত্র ধার করেছিলেন এবং পাঠানের চিত্রনাট্যে সেগুলো যুক্ত করেন। টাইগার থ্রির সঙ্গে তিনি একইভাবে ‘পাঠান ও ওয়ারের চরিত্রগুলোকে ‘থ্রিকুয়েলে’ যুক্ত করেন, যার ফলে একটি স্পাই ইউনিভার্স তৈরি হয় যা যশরাজের তিনটি আইকনিক স্পাইকে এক পর্দায় এনেছে।
শ্রীধর রাঘবন সিনেমা জগতে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ‘ব্লাফমাস্টার’, ‘চাঁদনি চক টু চায়না’ এবং ‘অপহরণ’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। এ ছাড়া তিনি ৯১ পর্বের বিখ্যাত টিভি গোয়েন্দা সিরিয়াল সিআইডির ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন তিনি। তাঁর তত্ত্বাবধানে নতুন নতুন চরিত্র যোগ করা হয় এতে। ২০১৯ সালে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য অনিল কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’-এর চিত্রনাট্যও লেখেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে