
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
সেই মামলায় নোরা রেহাই পেলেও আটকে আছেন জ্যাকুলিন। ২০২২ সালের ডিসেম্বর মাসে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা ফাতেহি। গত সপ্তাহে জ্যাকুলিন ফার্নান্দেজের নামে করা মানহানির মামলায় নিজের বয়ান রেকর্ড করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেছেন, জ্যাকুলিন তাঁর নামে মিথ্যা কথা ছড়িয়ে জনসাধারণের চোখে তাঁর খ্যাতি কলঙ্কিত করার চেষ্টা করছে। তবে এবার নোরার অভিযোগের বিষয়ে হস্তক্ষেপ করলের জ্যাকুলিনের আইনজীবীরা। নোরার এই বক্তব্যের ভিত্তিতে সরব হলেন জ্যাকুলিনের আইনজীবীরা।
আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘আমার ক্লায়েন্ট নোরার বিরুদ্ধে জনসমক্ষে কোনো বিবৃতি দেননি। তাই আমরা এ ধরনের কোনো খবর নিশ্চিত করতে পারছি না। শুধু এটা বলতে পারি যে জ্যাকুলিন কখনো ইলেকট্রনিক, প্রিন্ট বা সোশ্যাল মিডিয়ার কারও বিরুদ্ধে কোনো বিবৃতি দেননি। তিনি মামলার বিষয়ে সর্বদা একটি মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রেখে চলেছেন। কারণ বিষয়টি আদালতে বিচারাধীন। তবে তার মানে এই নয় যে কেউ চাইলেই তাঁকে যেকোনো অযৌক্তিক আইনি প্রক্রিয়ার মধ্যে টেনে নিয়ে যেতে পারে, যেখানে তিনি নির্দোষ।’
এর আগে জ্যাকুলিনের আইনজীবীরা জানিয়েছেন, সুকেশের চর্চিত বান্ধবী জ্যাকুলিনের পক্ষ থেকে নাকি নোরার কাছে অনুরোধ গিয়েছিল মানহানির মামলা বা আদালতে না গিয়ে মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার। তবে তাতে সাড়া দেননি নোরা। তিনি বারবার দাবি করে আসছেন, সুকেশ তাঁকে প্রেমিক হওয়ার বদলে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি।
মানি লন্ডারিং ও চাঁদাবাজির মামলায় নোরা ফাতেহি গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজির হন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কপিল গোপ্তার সামনে তিনি তাঁর বক্তব্য পেশ করেন। নোরা আদালতে জ্যাকুলিন ও বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এ সময় তিনি বলেছেন, মিডিয়া আমাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করেছে।
পাতিয়ালা হাউস কোর্টে হাজির হয়ে ফাতেহি বলেন, ‘এই মানহানির মামলা জ্যাকুলিন ফার্নান্দেজসহ বিভিন্ন চ্যানেল ও প্রকাশনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, যারা মিথ্যা বর্ণনার মাধ্যমে জনসাধারণের চোখে আমার খ্যাতি নষ্ট করেছে। তারা আমাকে ‘‘স্বর্ণ খননকারী’’ বলে উল্লেখ করেছেন; অভিযোগ করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে।’
সোমবার অভিনেত্রী নোরা ফাতেহির বয়ান রেকর্ডের পর তাকে আগামী সেপ্টেম্বরে আবারও ডাকা হয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে