হাসিখুশি স্বভাব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে এর মধ্যেই নজর কেড়েছেন তিনি। ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের ঘনিষ্ঠতার সূত্র ধরে এবার বলিউডেও পা দিতে চলেছেন। রিয়েলিটি শো বিগ বস দিয়ে নাম কামানো এই মডেলের নাম শেহনাজ গিল। সালমানের সঙ্গে তাঁর সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ২১ এপ্রিল।
আজ ২৭ জানুয়ারি শুক্রবার তাঁর ৩০তম জন্মদিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে ভারতের পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’-এর মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়।
২০২০ সালে ‘বিগ বসের’ ত্রয়োদশ পর্বে অংশ নিয়ে আলোচনায় আসেন শেহনাজ। সেবার বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেত্রী। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে কাজে ফিরেছেন তিনি।
পরে একাধিক তারকার সঙ্গে শেহনাজের সম্পর্কে জড়ানোর খবরও শোনা গেছে—কখনো সালমান খান, কখনো পাঞ্জাবি হার্টথ্রব রাঘব জুয়েল, কখনো আবার গুরু রানধাওয়া। তবে এগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং সেট থেকেই গুঞ্জনের শুরু—ভাইজানের সঙ্গে প্রেমে মেতেছেন তিনি। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ। এত দিন মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছেন সালমান।’
ছোট জায়গা থেকে বলিউডে ভাগ্যান্বেষণে আসা অনেক মানুষই সঠিক পথ দেখতে না পেয়ে হারিয়ে যান। কিন্তু হারাননি শেহনাজ। তাঁর হাত শক্ত করে ধরেছিলেন ভাইজান। শেহনাজ বলেন, ‘তিনি আমার অনুপ্রেরণা। আমায় বলছিলেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে সত্যিই অনেক দূর যেতে পারব। আমায় বাঁচতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন সালমান।’
কিছুদিন আগেও শেহনাজের বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তাঁর চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেখানেই শেহনাজের আঙুলে একটি হিরের আংটি দেখে কৌতূহল চেপে রাখতে পারেননি রাকুল। বলে ফেলেন, আংটিটি ভুল আঙুলে পরা হয়েছে। বাঁ হাতের অনামিকায় কেন নেই? যদিও রাকুলের এই কৌতূহলের দ্রুতই নিরসন করেন শেহনাজ; জানান, তিনি সম্পর্কে নেই। তাঁর বাগদানও হয়নি। নিজেই নিজেকে উপহার দিয়েছেন ওই আংটি।
শেহনাজ বলেন, ‘আমি কারও ওপর নির্ভরশীল নই।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে