বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন একসময় মাথাচাড়া দিয়েছিল। খবর রটেছিল—গোপনে গোপনে তাঁরা ডেটও করেছেন। মূলত ডন-২ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়।
তবে ওই ঘটনার সত্যাসত্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিবেক ভাসওয়ানি। তিনি শাহরুখ খানের কাছের বন্ধু হিসেবে পরিচিত। ১৯৯২ সালে ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ সিনেমায় শাহরুখকে তিনিই সুযোগ করে দিয়েছিলেন।
বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ খান্নার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবেক ভাসওয়ানি। আলাপচারিতার একপর্যায়ে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনের বিষয়টিও সামনে আসে। এ প্রসঙ্গে বিবেকের বক্তব্য হলো—শাহরুখ এত বড় মাপের একজন তারকা যে, তাঁকে নিয়ে লোকজন নানা কিছু কল্পনা করে। কিন্তু এসব সত্য নয়।
সাক্ষাৎকারে বিবেকের কাছে জানতে চাওয়া হয়েছিল—প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের কথিত প্রেমের কিছু সত্যতা আছে নাকি?
উত্তরে বিবেক বলেন, ‘সম্পর্ক? মানে যৌন সম্পর্ক? না না তিনি ধরনের নন। আমি জানি না, এই গুঞ্জন কোন জায়গা থেকে ছড়িয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু তা যৌন সম্পর্ক নয়।’
বড় তারকা হিসেবে শাহরুখের নামে নানা কিছু লেখা হয় দাবি করে বিবেক আরও বলেন, ‘এসব সত্য নয়। মোটকথা যখন থেকে আমি তাঁকে চিনি, সারাটি জীবন তিনি এক নারীতেই আবদ্ধ ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের বিষয়টি গুজবই ছিল। এর বাইরে আমরা শাহরুখের নামে আর কিছু কি শুনেছি? তিনি এই ধরনের মানুষ নন।’
একসময় শাহরুখ খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন বিবেক ভাসওয়ানি। বিবেকের মা-বাবাও সেই বাড়িতে থাকতেন। সেই সময়গুলো ক্যারিয়ার গড়া নিয়ে প্রচণ্ড চাপ ছিল বলেও জানান বিবেক। আর এমন চাপের মধ্যে থাকা অবস্থায়ই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরী ছাড়া আর কোনো নারীর প্রতি শাহরুখের আসক্তি ছিল না বলে দাবি করেছেন বিবেক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে