বলিউডের সফল দুই অভিনেতা আমির খান ও কাজল। ব্যবসায়িক সফলতার সঙ্গে অভিনয়গুণ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাদের। তবে ২০০০ সালে একটি সিনেমায় আমিরের বিপরীতে কাজ করতে চাননি কাজল। কেন কাজ করতে চাননি, প্রায় দুই যুগ পর ওই সিনেমার নির্মাতা বলিউড ধর্মেশ দর্শন তার ব্যাখ্যা দিয়েছেন।
ধর্মেশের পরিচালনায় ‘মেলা’ সিনেমায় কাজলকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় টুইঙ্কেল খান্নাকে কাস্ট করা হয়। কিন্তু কেন কাজল কাজটি করেননি তা নিয়ে এবার নির্মাতা কথা বলেছেন।
ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বরাতে হিন্দুস্তান টাইমস তাঁর বক্তব্য তুলে ধরেছে। ধর্মেশ বলেন, আমির খানের একাধিকবার ‘টেক’ নেওয়ার বদনাম ছিল। সেই কারণে মেলায় তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলিউড অভিনেত্রী কাজল।
ধর্মেশ আরও বলেন, ‘আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্তভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন।’
উল্লেখ্য, এরপর ২০০৬ সালে জুটি বেঁধে আমিরের সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁদের অভিনীত ‘ফানা’ সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এর ১৬ বছর পর গতবছর ‘সালাম ভেঙ্কি’তে ফের একসঙ্গে পর্দায় দেখা গেছে তাঁদের। মুখ্য ভূমিকায় দেখা না গেলেও একটি ক্যামিও চরিত্রে সেখানে অভিনয় করেন আমির।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে