ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেজিএফ’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের পরিমাণও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। এ খবর অবশ্য পুরোনো। তবে সিনেমার পারিশ্রমিক নিয়ে এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কেজিএফে যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে