সাত বছর পর পরিচালনায় ফিরে ধামাকা দেখাচ্ছেন পরিচালক করণ জোহর। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি ঘরে তুলেছে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র। গতকাল বুধবার ছবির আয় ছিল ৬.৯ কোটি রুপি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিকটা কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা একেবারেই খারাপ নয় বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।
আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। তবে শনি ও রোববার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবিটি আয় করে ৪৫.৯০ কোটি রুপি।
করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি লড়াই করছে হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’এবং ‘মিশন ইম্পসিবল ৭ ’–এর সঙ্গে। এরপরেও বেশ ভালোই চলেছে ভারতের বক্স অফিসে। তবে সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হয়তো দ্বিতীয় সপ্তাহান্তে আয় আরও বাড়বে।
এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।
পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে