এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, দ্য হোয়াইট লোটাসে দীপিকার অভিনয়ের গুঞ্জন থাকলেও এতে থাকছেন না তিনি।
জানা গেছে, দ্য হোয়াইট লোটাসের কাস্টিং প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ হলো অডিশন। যেকোনো অভিনয়শিল্পীকে নেওয়ার আগে নির্মাতারা তাঁর অডিশন নেন। দীপিকাকেও অডিশন দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। দীপিকা অডিশন দিতে আগ্রহী না হওয়ায় দ্য হোয়াইট লোটাসে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। জানা গেছে, আগামী এপ্রিলে সিরিজটির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে, মুক্তি পাবে ২০২৭ সালে।
ব্ল্যাক কমেডি অ্যান্থলজি সিরিজ দ্য হোয়াইট লোটাস প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। এরপর ২০২২ ও ২০২৫ সালে এসেছে আরও দুটি সিজন। দ্য হোয়াইট লোটাস নামক একটি বিলাসবহুল রিসোর্টে কাটানো এক সপ্তাহের অতিথি ও কর্মীদের নিয়ে এর গল্প। প্রতিটি সিজনে থাকে ভিন্ন গল্প ও অভিনয়শিল্পী। এই শো দিয়ে হলিউডে দীপিকার প্রত্যাবর্তন হতে পারত। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। পরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শিডিউল জটিলতায় সে কাজটিও করা হয়নি।
শুধু দ্য হোয়াইট লোটাস নয়, সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে দীপিকার। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর বদলে নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। এ ছাড়া শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতার সঙ্গে মতানৈক্যের কারণে নাগ অশ্বিনের আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। এ সিনেমায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাই পল্লবী।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে