বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমণির দেওয়া স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। গৃহনির্যাতনের অভিযোগও করেছেন। সবকিছুই তিনি বলছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলছেন না পরীমণি। সংবাদ সম্মেলন করার কথা বলেও শেষ মুহূর্তে বাতিল করেছেন। মুখ খুলছিলেন না তাঁর স্বামী শরিফুল রাজও।
তবে আজ সোমবার মুখ খুলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। তিনি বলেছেন, পরীমণি যে সিদ্ধান্তই নিন, তিনি তা মেনে নেবেন।
পরীমণির সঙ্গে সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে বা বিচ্ছেদ নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছেন, এ বিষয়ে জানতে আজ সন্ধ্যায় শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে আমি এখন কিছু বলতে চাইছি না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। আমি আটকাব না বা থামাব না। আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’
সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার সব সম্ভাবনা কি শেষ হয়ে গেছে—এ প্রশ্নে রাজ বলেন, ‘পরীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। বসে যত দ্রুত সম্ভব অফিশিয়ালি ফয়সালা করব। সন্তান কার কাছে থাকবে, এ ব্যাপারে যে আইনি পরামর্শ আসবে, সেটাই মেনে নেব।’
গত শুক্রবার দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেন। এরপর গতকাল রোববার ভোরে রক্তমাখা বিছানা ও বালিশের ছবি পোস্ট করেন পরীমণি। শিগগির সংবাদ সম্মেলন করবেন বলেও জানান। কিন্তু বিকেলে আবার একটি স্ট্যাটাসে পরীমণি বলেন, ছেলে রাজ্যর মঙ্গলের জন্য রাজের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া রাজের বিরুদ্ধে গৃহনির্যাতনের অভিযোগ করেন পরীমণি।
ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি তাঁরা প্রকাশ্যে আনেন গত বছরের ১০ জানুয়ারি। একই দিন সন্তান আসারও ঘোষণা দেন। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পুত্র রাজ্য।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে