নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে— এই বক্তব্যে আপত্তি জানিয়ে জায়েদ খানকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
আজ রোববার ঢাকা জজ আদালতের আইনজীবী মুনিমা মান্নান এ নোটিশ পাঠান।
বক্তব্যটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে জায়েদ খান বিরত না থাকলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে’।
এই বক্তব্য বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে ও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীদের প্রতি এমন অবজ্ঞাপূর্ণ বক্তব্য আশা করা যায় না।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে