বাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
বটতলা বলছে, খনা এমন এক নাটক, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা ১৫০০ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, এর বড় প্রমাণ এই নাট্যকাহিনি। প্রজন্মান্তরে চলা যে কৃষিজ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান, সেই গল্প খোঁজা হয়েছে। পাশাপাশি খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করায় দর্শকদের।
নির্দেশকের ভাষায়, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে ‘খনা’ এমনই এক প্রযোজনা, যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। বাংলা নববর্ষ ১৪৩২–এর শুরুতে ‘‘খনা’’র মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদ্যাপনেরও উপলক্ষ।’

নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা। মঞ্চ ও আলো করেছেন আবু দাউদ আশরাফী, সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল, পোশাকে তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রপসে হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী। অভিনয়ে কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৩৪ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩৭ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪১ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে