প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর উল্লেখযোগ্য কলাম নিয়ে প্রকাশ করলেন বই। গতকাল অমর একুশে বইমেলায় শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে ‘ঘটনা সত্য, সত্য নয়’ নামের বইটি।
মামুনুর রশীদ বলেন, ‘আজকের পত্রিকায় একেবারে শুরু থেকেই লিখছি। পত্রিকাটি জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে কলামটিও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কলাম একধরনের সময়ের বার্তা। প্রতি সপ্তাহেই কিছু না কিছু ক্ষেত্রে নতুন সমস্যার সৃষ্টি হয়। সেইগুলো নিয়ে যেমন সংবাদ প্রকাশিত হয়, তেমনি সম্পাদকীয় ও উপসম্পাদকীয়তে তার ছায়াও পড়ে। যেসব পাঠক বৃহস্পতিবারের এই কলামের অপেক্ষায় থাকেন, তাঁদের কাছে বইটির একটা মূল্য হতেও পারে।’
নতুন এই বই প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘আমি নাটকের লোক এবং আমার নাটকের বিষয়বস্তু সামাজিক দ্বন্দ্ব এবং বিকাশমান নতুন জগৎ। আমার কাছে নিত্যদিনের ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ। আবার আমার অনেক নাটকের বিস্তার প্রায় আড়াই শত বছর বা পঞ্চাশ বছর অথবা একটি দিন। সেই প্রয়োজনেও সমাজের প্রতিদিনের ঘটনাপ্রবাহ, বদলে যাওয়া মানুষ বা একেবারে যে অচলায়তনটিতে ঘুণ ধরে গেছে অথচ বদলাচ্ছে না, তা-ও প্রয়োজন। সেই বিবেচনা থেকে সংকলনটির প্রকাশনার উদ্যোগ।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে