
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা আগ্রহী হচ্ছেন পারিবারিক গল্প বলতে। এবার এই ঘরানায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিউ’।
আতিক জামানের পরিচালনায় মিউ ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি, তামান্না হক বর্ণা প্রমুখ। আগামী ৪ মার্চ রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে মিউ।
প্রতিটি পরিবারের থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প। কখনো মানুষের পাশাপাশি প্রাণীরাও সেই পরিবারের অংশ হয়ে যায়। এমন এক আবেগঘন গল্পে নির্মিত হয়েছে মিউ; যেখানে মানুষের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি আছে পোষা প্রাণীর প্রতি মমতা। এর গল্প লিখেছেন আলম ভূঁইয়া।
মিউ ওয়েব ফিল্মের গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের মা-বাবার চরিত্রে। পরিবারটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মা চরিত্রটি। আফসানা মিমি বলেন, পরিবার নামের কাঠামোটি অনেকটা রাষ্ট্রের মতো; যেখানে মা একজন পরিচালক। পরিবারকে ধরে রাখতে মা কখনো বকা দেন, কখনো ভালোবাসেন, আবার কাউকে বঞ্চিতও করতে হয় তাঁকে। এই গল্পে সেই বাস্তবতা উঠে এসেছে, সঙ্গে রয়েছে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়ার চ্যালেঞ্জ।
সাদিয়া আয়মান বলেন, ‘মিউ আমার জন্য বিশেষ একটি কাজ। কারণ, এখানে শুধু একটি পরিবারের গল্প নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের যে গভীর আবেগের সম্পর্ক, সেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমার নিজের পোষা বিড়াল আলু এই ফিল্মে কাজ করেছে। এটা আমার জন্য আলাদা আনন্দের।’
নির্মাতা আতিক জামান বলেন, ‘গল্পটা প্রথম যেমন ছিল, শেষ পর্যন্ত আর তেমন থাকেনি। নানা রকম যুক্তি-তর্কের পর আমরা একটি পারিবারিক ও মানবিক গল্প তৈরি করতে পেরেছি বলে আশা করছি। একটা পরিবারের সব রকমের অনুভূতি এই গল্পে দর্শকেরা পাবেন।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে