
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে বাংলাদেশে এলেন জ্যোতির্ময়ী। এবারই প্রথম বাংলাদেশে আসা হলো তাঁর। গতকাল ঢাকার দুটি সিনেপ্লেক্সে জ্যোতির্ময়ী গিয়েছিলেন দর্শকের প্রতিক্রিয়া দেখতে।
হল ভিজিট করার সময় দর্শকের ভালোবাসায় মুগ্ধ এই টালিউড নায়িকা। জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘প্রিন্স সিনেমার পরী গানটি প্রকাশের পর থেকেই ভালোবাসা পাচ্ছি। আগে থেকে গানটি নিয়ে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু দর্শকের ভালোবাসা সেটা ছাড়িয়ে গেছে। সেই ভালোবাসার টানে বাংলাদেশে চলে এসেছি। দর্শকের এই ভালোবাসা থাকলে বাংলাদেশে আরও কাজ করতে চাই। সত্যি বলতে প্রিন্সের ঘোষণার পর থেকেই দর্শকের উন্মাদনা দেখেছি। এবার সামনে থেকে দেখলাম। প্রথমবার এ দেশে আসা, সেটাও আমার সিনেমার প্রচারে—সব মিলিয়ে খুবই ভালো লাগছে।’

জ্যোতির্ময়ী জানান, সিনেমার শুটিংয়ের সময় কলাকুশলীদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন তিনি। প্রশংসা করেন শাকিব খানের। জানান, অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন শাকিবের কাছে। জ্যোতির্ময়ী বলেন, ‘শাকিব খানের মতো অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর সাপোর্ট পেয়েছি।’
শুটিং শুরুর আগে থেকে প্রিন্স নিয়ে উন্মাদনা থাকলেও টিজার প্রকাশের পর থেকে অনেক নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। সিনেমা মুক্তির পরেও চলছে সমালোচনা। এ ছাড়া কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রিন্সের প্রদর্শনী হয়নি। তবে সব সমস্যা সমাধান করে গতকাল থেকে পুরোদমে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে প্রিন্স।
সমালোচনার বিষয়টি নজর এড়ায়নি জ্যোতির্ময়ীর। তিনি অভিযোগ করেন, অনেক ছোট বিষয়কেও নেতিবাচকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জ্যোতির্ময়ী বলেন, ‘সিনেমা যারা বানায় এবং আমরা যারা কাজ করি, তাদের প্রত্যেকের কাছে এটা সন্তানের মতো। কেউই চায় না কাজটি পরিপূর্ণ না করে মুক্তি দিতে। এটা সত্যি, ভিসা জটিলতাসহ কিছু কারণে সময়ের অভাবে কাজটি সেভাবে করতে পারিনি।
কিন্তু শেষ দিন পর্যন্ত আমরা শতভাগ চেষ্টা করেছি দর্শকের কাছে প্রিন্সকে আমাদের মতো করে পৌঁছে দিতে। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় নানা কথা ঘুরছে। আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু থাকতে পারে। কিন্তু সেই বিষয়গুলো বড় করে উপস্থাপন করা হচ্ছে। এত অপপ্রচার ক্রিয়েট করা হলেও বাংলাদেশের দর্শকদের যেভাবে হলে আসছেন প্রিন্স দেখতে, তাঁদের হ্যাটস অফ। বাংলাদেশে এসে এই দৃশ্য দেখতে পারাটা ভীষণ আনন্দের।’
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে প্রিন্স বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, পিয়ান সরকার প্রমুখ।

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
৮ ঘণ্টা আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
১১ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১৯ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১৯ ঘণ্টা আগে