
মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, আজ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুল। সেখানে শুটিংয়ের পর সমুদ্রে নেমেছিলেন। দীর্ঘক্ষণ পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যকে বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ-তরতাজা মানুষ এভাবে চলে গেল!’
সিনেমা, সিরিয়াল, থিয়েটার—সব মাধ্যমেই বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি তাঁর। এরপর বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘জুলফিকার’, ‘মেঘে ঢাকা তারা’, ‘যকের ধন’, ‘ঝরা পালক’, ‘আকাশ অংশত মেঘলা’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন রাহুল।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে