
২০১৮ সালে ভালোবেসে ঘর বাধেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। দুই দেশের দুই মানুষ। শিল্প, সংস্কৃতিও ভিন্ন। তবুও যেন ভালোবাসার বন্ধন তাঁদের আলাদা করতে পারেনি। বেশ ভালোভাবেই উপভোগ করছেন দাম্পত্য জীবন। এখন তাঁরা মালতী মেরি চোপড়া জোনাসের বাবা-মা। তবে জানেন কি বিয়ের আগে নিককে শর্ত দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই শর্ত মেনেই বিয়ে করেন মার্কিন পপ তারকা।
চলতি মাসে দীপাবলি উপলক্ষে একসঙ্গে সময় কাটিয়েছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যেরা। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। বলা চলে বেশ ভালোভাবেই ভারতীয় সংস্কৃতি রপ্ত করেছেন নিক। তবে পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে এই দম্পতির। ভৌগোলিক দূরত্ব যে থাকবেই তা তাঁদের জানাই ছিল।
সম্পর্কের প্রথম থেকেই এই দূরত্ব না-কি তাঁদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়াঙ্কা। বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন মাসের একটা নির্দিষ্ট সময় কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে তাঁদের।
প্রিয়ঙ্কার কথায়, ‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে একবার অন্তত কয়েকটা দিন একসঙ্গে থাকবই, বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন।’ এত বছর হয়ে গিয়েছে, কখনো বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনো ভারতে, কখনো ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়াঙ্কাকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে