
যাঁর সুরে মত্ত গোটা দুনিয়া, তিনি আর কেউ নন, সংগীতশিল্পী এ আর রাহমান। ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম কারিগর তিনি। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি জায়গায় তাঁর সুরের ছোঁয়া নতুন মাত্রা যোগ করেছে। অস্কার বিজয়ী এই সুরকার সংগীত পরিচালনা, গায়ক ও সংগীত গবেষক হিসেবেও সমান দক্ষ। গুণী এই শিল্পীকে নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।
সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ আর রাহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। একই সঙ্গে তিনি রাহমানের সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের দীর্ঘদিনের কাজের সম্পর্কের কথা উল্লেখ করেন।
ও টু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রাহমান) খুব প্রশিক্ষিত গায়ক নন। তাঁর গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কী বলব? তিনি জানেন তাঁর কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে তিনি একজন মহান গায়ক।’
সোনু আরও বলেন, ‘তিনি একজন মহান সুরকার, তাই স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাঁর কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রাহমান।’
এর আগেও রাহমান সম্পর্কে সোনু নিগম মন্তব্য করেছেন। একবার তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।
তবে একই সাক্ষাৎকারে সোনু নিগম এ আর রাহমানের প্রশংসাও করেছেন। তিনি জানান, রাহমান তাঁকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লমহো কে দামান ম্যায়’ গানে তিনি একটি অংশ নিজে সুর করেছিলেন, যা এ আর রাহমান পছন্দ করে রেখে দেন।
সোনু নিগম ও এ আর রাহমান তিন দশক ধরে একসঙ্গে কাজ করেছেন এবং দিল সে সিনেমার ‘সাতরঙ্গি রে’ ও ‘ওয়াটার’ সিনেমার ‘আয়ো রে সখি’-এর মতো ক্লাসিক গান উপহার দিয়েছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে