
ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্যে তৈরি হয়েছে জনপ্রিয় জুটি নিলয়-হিমি অভিনীত নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি প্রকাশ করা হবে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘কিছু প্রেম হয়ে যায়, মনের মাঝে তৈরি হয় ভিন্ন এক অনুভব, কিন্তু মুখ ফুটে সে কথা বলা হয় না। না-বলা সেই কথাগুলোই আজীবন মনের অসুখ হয়ে থাকে। নাটকের মূল গল্প এটাই। যথারীতি নিলয়-হিমি দুজনেই ভীষণ ভালো অভিনয় করেছেন। নাটকটি এখন প্রচারের জন্য সম্পূর্ণভাবে তৈরি। আশা করছি, এবারের ভালোবাসা দিবসে দর্শকের মন জয় করবে মায়া বনের হরিণ।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘মায়া বনের হরিণ নাটকের গল্পটা একটু অন্য রকম। অব্যক্ত ভালোবাসার গল্প। নির্মাতার গল্প ভাবনা আমার ভালো লেগেছে। এ ছাড়া সহশিল্পী হিসেবে নিলয় ভাই সব সময়ই অসাধারণ। দর্শকেরাও জুটি হিসেবে আমাদের ভীষণ ভালোবাসেন। আমাদের জুটির নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাঁদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট থাকি। আশা করছি, এবারও দর্শকের মন জয় করতে পারব।’
এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নিলয়-হিমি জুটির নতুন নাটক হাসিব হোসেন রাখি পরিচালিত ‘হট্টগোল’ এবং মহিন খানের পরিচালনায় ‘বাঁচব না’। আগামী ঈদেও এই জুটির বেশ কয়েকটি নাটক প্রচারে আসার কথা রয়েছে।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে