
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি লম্বা বিরতির ঘোষণা দিলেন জাকির খান।
গত অক্টোবরে ‘পাপা ইয়ার’ নামে একটি ট্যুর শুরু করেছিলেন জাকির। এরই মধ্যে আহমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ভোপাল, উদয়পুর, যোধপুরসহ একাধিক শহরে শো করেছেন। এই ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি হায়দরাবাদে একটি শো চলাকালীন দর্শকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে জাকির বলেন, ‘আমি অনেক দিনের জন্য বিরতি নিতে চলেছি। সম্ভবত ২০২৮ কিংবা ২০২৯ সাল পর্যন্ত আর স্ট্যান্ডআপ কমেডি করব না, এমনকি ২০৩০ সাল পর্যন্তও হতে পারে। এই বিরতি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা এবং আরও কিছু বিষয় গুছিয়ে নেওয়ার জন্য।’
এর আগে ইনস্টাগ্রাম পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে জাকির লিখেছিলেন, ‘১০ বছর ধরে আমি লাগাতার ট্যুর করেছি। আপনাদের ভালোবাসা পেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি। কিন্তু একটানা ট্যুরের ধকল শরীর আর নিতে পারছে না। প্রতিদিন দু-তিনটি শো, নির্ঘুম রাত, ভোরের ফ্লাইট আর অনিয়মিত জীবনযাপন—সব মিলিয়ে আমি প্রায় এক বছর ধরে অসুস্থ। তবুও কাজ করতে হয়েছে; কারণ, তখন সেটা জরুরি ছিল।’
মঞ্চে পারফর্ম করাই যে তাঁর সবচেয়ে ভালোবাসার জায়গা, সেটাও স্বীকার করে নিয়েছেন জাকির। তবে স্বাস্থ্যের বিষয়টিকে আর এড়ানো সম্ভব নয়। তিনি বলেন, ‘মঞ্চে থাকতে আমি ভীষণ ভালোবাসি। হয়তো এবার একটু থামতে হবে। মন থেকে চাই না ঠিকই, এক বছর ধরেই ব্যাপারটা পিছিয়ে দিচ্ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিজেকে সামলে নেওয়া দরকার।’
এই দীর্ঘ বিরতির সময়ে আর মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে না জাকির খানকে। তবে এই সময়ে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর নতুন শো আসবে কি না, তা জানা যায়নি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে