
দেড় যুগ আগে সংগীতশিল্পী সোনিয়ার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে তৈরি জনপ্রিয় গানগুলোর একটি এই গান। এখনো এই গানের আবেদন ফুরায়নি। ১৮ বছর পর নতুন আয়োজনে তৈরি হলো ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। উদ্যোগটি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।
কবির বকুলের লেখা বাজেরে বাজে ঢোল আর ঢাক গানের সুর ও সংগীত আয়োজন করেছিলেন শওকত আলী ইমন। নতুন আয়োজনেও গানটি তৈরি করেছেন এই সংগীত পরিচালক। নতুন সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন ইমন। সংগীতের পাশাপাশি নতুন সংস্করণে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে গেয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী।
শওকত আলী ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। গানটিকে নতুন প্রজন্মের আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন সংগীতায়োজনের ভাবনা। চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজের করে নেবে।’
আগামীকাল ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটির নতুন সংস্করণ। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পয়লা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। তাই নতুন আয়োজনে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি নতুন প্রজন্মের শ্রোতাদেরও মন জয় করবে গানটি।’

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত ও বিচার এবং শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল টালিউড অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। তবে মাত্র এক দিন শুটিং বন্ধ রাখার পর নতুন সিদ্ধান্ত এল
১৪ ঘণ্টা আগে
গতকাল ৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের আয়োজন সাজানো হয়েছিল বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের উন্মুক্ত প্রাঙ্গণে। সংগীতজগতের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এবার আজীবন সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী
১৮ ঘণ্টা আগে
অভিনয়ে নাম লেখালেন ‘লালন’ গানখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা
১৮ ঘণ্টা আগে
কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পাওয়ার কথা ৩০ এপ্রিল। সিনেমার আইটেম গান ‘সারকে চুনার তেরি সারকে’ প্রকাশ পেয়েছিল গত মাসে। সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র বিতর্ক। অভিযোগ ওঠে, গানটির কথা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং অশ্লীল, যা জনসমক্ষে পরিবেশনের অযোগ্য।
১৯ ঘণ্টা আগে