বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর অফিশিয়াল টিজার প্রকাশ করেছে মার্ভেল। স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) মার্ভেল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়।
২ মিনিট ১১ সেকেন্ডের ওয়াকান্ডা ফরএভারের টিজারে এর প্রায় সব তারকাকেই দেখানো হয়েছে। টিজারে স্মরণ করা হয়েছে প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার প্রথম কিস্তিতে তিনি টি’চালা চরিত্রে অভিনয় করেছিলেন। টিজারে ওয়াকান্ডা সড়কের এক চিত্রকর্মে ফুটে উঠেছে বোজম্যানের চেহারা।
লুপিতা নিয়নগোর নাকিয়া চরিত্রটিকে ভালোবাসার মানুষ টি’চালার জন্য ছবিতেই মন খারাপ করে থাকতে দেখা যাবে। অ্যাকুয়াটিক ওয়ারিয়র ‘নামর’ চরিত্রটিকে দেখা যাবে প্রথমবারের মতো। এই চরিত্রে অভিনয় করেছেন টেনোক হুয়েরটা।
সুপারহিরো সিনেমার জগতে ব্ল্যাক প্যান্থার যোগ করেছে নতুন মাত্রা। কৃষ্ণাঙ্গ সংস্কৃতির ওপর ভিত্তি করে সিনেমাটি গতবারের মতো এবারও পরিচালনা করেছেন রায়ান কুগলার। ইতিহাস আর বাস্তবের মিশেলে ওয়াকান্ডিয়ান রূপকথাকে চিত্রায়ণ করেছেন তিনি। আসছে ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য, প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি হলিউড বক্স অফিসে এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে