
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তিন দফা নির্বাচন পেছানোয় শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা থাকলেও ভোটের দিন ঘিরে কেটে গেছে সেই হতাশা। আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। আর নারী ভোটারদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল ব্যাপক।
ভোট দিতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জোবায়েদা জয়া বলেন, ‘যেহেতু এটা আমাদের প্রথম ভোট, এর আগে এমন সুযোগ হয়নি। এ জন্য আগ্রহটা অনেক বেশি। উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ।’
ভোট প্রদানের পর শিক্ষার্থী আয়েশা বলেন, ‘প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ঈদের মতো অনুভূতি হচ্ছে। যেই নির্বাচিত হোক, আমাদের হয়ে যেন কাজ করে এটাই প্রত্যাশা।’

ভোটার উপস্থিতি নিয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ভোটকেন্দ্রের প্রধান ড. বুশরা জামান বলেন, ‘জকসু নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালো। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’
জকসু ও হল সংসদ নির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে