শীত এলেই প্রকৃতি তার কোমল সৌন্দর্যের এক নীরব আসর বসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কুয়াশাভেজা সকাল, মৃদু রোদ এবং ঠান্ডা বাতাসে ভরা এই ক্যাম্পাস যেন আরও স্থির ও ভাবুক হয়ে ওঠে। শিশিরভেজা ঘাসে সূর্যের আলো পড়ার পর পুরো প্রাঙ্গণ ঝিলমিল করে ওঠে, আর ধীরে ধীরে ভেসে আসে পরিচিত লাল-সবুজ দৃশ্যপট।
শীতের সকালে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে একধরনের প্রশান্তি অনুভূত হয়। পাখির কিচিরমিচির, নীরবতা এবং ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মন স্থির হয়ে যায়। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনেও শীত আনে ভিন্ন ছন্দ—গরম কাপড়ে ক্লাসে যাওয়া, বন্ধুদের সঙ্গে চা-কফির আড্ডা, লাইব্রেরিতে মনোযোগী হয়ে পড়াশোনা। বিকেলে রোদ পোহানো আর বেঞ্চে বসে গল্প করা কিংবা খোলা প্রাঙ্গণে গান গাওয়া হয়ে ওঠে স্বাভাবিক দৃশ্য।
নজরুল বিশ্ববিদ্যালয়ে শীত মানেই প্রকৃতি ও সংস্কৃতির এক নিবিড় সংলাপ। কুয়াশামাখা সকালে নজরুলগীতি বা সাহিত্যচর্চা শিক্ষার্থীদের মনকে অন্তর্মুখী ও সৃজনশীল করে তোলে। নীরবতা চিন্তার গভীরে ডুবে যাওয়ার সুযোগ দেয়, আর সেই গভীরতা থেকে জন্ম নেয় নতুন ভাবনা। এ সময় বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করা হয়। পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা কিংবা মুক্তমঞ্চের পরিবেশনায় শীতের মৃদু আলো এবং ঠান্ডা বাতাস সৃষ্টি করে অনন্য আবেশ।
নতুন শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিমা বলেন, ‘শীতের সকালে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে পড়াশোনার চাপ যেন অনেকটা হালকা হয়ে যায়। বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা, রোদ পোহানোর সঙ্গে বেঞ্চে গান—এসব মুহূর্ত জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে।’

সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী ভবেশ রায় বলেন, ‘শীত এলে ক্যাম্পাসকে নতুনভাবে আবিষ্কার করি। কুয়াশার আড়ালে থাকা ভবন, নীরব সকাল, হালকা রোদ—সব মিলিয়ে এই সময়টা আলাদা করে মনে গেঁথে যায়। বিশ্ববিদ্যালয় তখন শুধু শিক্ষার জায়গা নয়, নিজেকে বোঝার নীরব সঙ্গী।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে