
শতবর্ষী ঐতিহ্যের ঢাকা কলেজ প্রতিদিন মুখর থাকে শিক্ষার্থীদের পদচারণায়। তবে নানা কারণে ক্যাফেটেরিয়া ও আশপাশের এলাকায় জমে থাকে ময়লা-আবর্জনা। পরিবেশ ও স্বাস্থ্যবিধি রক্ষায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, পাঠকবন্ধুর অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা কলেজ পাঠকবন্ধু সদস্যরা।
আহ্বায়ক কৌশিক মাহমুদ সিজানের নেতৃত্বে ক্যাফেটেরিয়া চত্বরে চলে এই কর্মসূচি। সদস্যদের হাতে গ্লাভস, মুখে মাস্ক—স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করে তোলা হয় বেঞ্চ, ডাস্টবিনের চারপাশ ও আশপাশের এলাকা।
এই উদ্যোগ প্রসঙ্গে যুগ্ম সদস্যসচিব তানভীর ইসলাম নাঈম বলেন, ‘ক্যাম্পাস মানে শুধু পাঠ নয়, এটা আমাদের গর্বের জায়গা। আমরা চাই সবাই নিজের শিক্ষাঙ্গনকে ভালোবাসুক ও গর্ব করুক।’
সদস্য রাজন মাহমুদ বলেন, ‘নিজেদের হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তৃপ্তি পেয়েছি। আশা করি, এই ছোট উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
এই অভিযানে আরও অংশ নেন সদস্য মো. শামীম হোসেন, আলভী চৌধুরী, মেহেদী হাসান মুন্না, তরিকুল ইসলাম, রেজওয়ান সাকিব, মো. সাদিক, রেজওয়ান আহমেদ, তানজিবুল হক সিয়াম, হাফিজুল হক ও মো. রিয়াজুল ইসলামসহ পাঠকবন্ধুর অন্য সক্রিয় সদস্যরা।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৫ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে