
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘জালিয়াতি ও অনিয়ম’ নিয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের বিবৃতিকে ‘দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটি বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যবস্থাপনা-সংক্রান্ত ছোটখাটো ত্রুটি ছাড়া নির্বাচনকে বা ভোটারকে প্রভাবিত করতে পারে—এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউনিভার্সিটি টিচার্স লিংকের নজরে আসেনি।
আজ শনিবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে হতাশাজনক বিবৃতি দিয়েছে। নির্বাচন পরিচালনায় অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকদের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে নির্বাচনে “জালিয়াতি ও অনিয়ম” হয়েছে দাবি করা—এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়ে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।’
তিনি বলেন, ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। অথচ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্রসংগঠন ও শিক্ষকদের ফোরাম বা সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা শুরু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের যুগ্ম আহ্বায়ক জুবায়ের ড. এহসানুল হক, অধ্যাপক মুনিরা জাহান, কোষাধ্যক্ষ এইচ এম মোশাররফ হোসেন প্রমুখ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে