
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে যেন নতুন রূপ নেয় বিশ্ববিদ্যালয় আঙিনা। শহীদ মিনার, প্যারিস রোড, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন স্থানে নবীনদের আড্ডা, পরিচিতি পর্ব ও ফটোসেশনে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। তাঁদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
নবীনবরণ অনুষ্ঠান শেষে একাডেমিক ভবন থেকে বের হতেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। কারও হাতে ফুল, কেউ নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়ে মেতে উঠেছেন। কোথাও ছোট ছোট দলে জমে উঠেছে প্রাণবন্ত আড্ডা, আবার কেউ গেয়ে উঠেছেন প্রিয় গান। হাসি, গল্প আর উচ্ছ্বাসে মুহূর্তেই পুরো ক্যাম্পাস পরিণত হয় প্রাণচঞ্চল এক মিলনমেলায়।
প্রথম দিনের অনুভূতি জানিয়ে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সুষ্মিতা দাস বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের দেওয়া বক্তব্য আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক ছিল। সবার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, সময়টা অনেক আনন্দঘন ছিল। কেন্দ্রীয়ভাবে নবীনবরণ আয়োজন হলেও বিভাগভিত্তিক অনুষ্ঠানগুলো সত্যিই প্রশংসনীয়। উপ-উপাচার্যের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালমান আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা সহজ ছিল না। প্রথমবার ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ায় ভীষণ হতাশ হয়েছিলাম। পরে আবার চেষ্টা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই।’
এদিকে বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এই ক্যাম্পাস সম্পূর্ণ র্যাগিংমুক্ত। অতীতে এ ধরনের ঘটনায় জড়িত অনেক শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কেউ র্যাগিংয়ের সঙ্গে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৯ ঘণ্টা আগে