সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে রয়ে যায় চিরকাল। ২ মে বিকেলে এমনই এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঠকবন্ধুর সদস্যদের জন্য। শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা আর ভালোবাসার উষ্ণতায় উদ্যাপন করা হয় পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এক বছর আগে কিছু স্বপ্ন আর বইপ্রীতির টানে যাত্রা শুরু করেছিল পাঠকবন্ধু। আজ সেই ছোট্ট উদ্যোগ ছুঁয়ে গেছে অনেক তরুণমনে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল আনন্দ, আবেগ আর বন্ধুত্বের এক মিলনমেলা।
শাখার সভাপতি আসিফুর রহমান বলেন, ‘স্মৃতিতে ভরপুর এক বিকেল—যেখানে মিশেছে গল্প, আবেগ আর ভালোবাসার ঝলক। এই যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই গল্প এখানেই থেমে যাবে না—চলবে নতুন বই, নতুন ভাবনা, নতুন বন্ধুর সঙ্গে আগামীর পথে।’
এই আয়োজন ছিল শুধু কেক কাটার নয়; বরং পুরো এক বছরের পথচলাকে একসঙ্গে ফিরে দেখার সুযোগ। কেউ শোনালেন প্রথম বই পড়া নিয়ে অভিজ্ঞতা, কেউ বললেন বন্ধুত্বের গল্প। শহীদ মিনার চত্বর যেন হয়ে উঠেছিল পাঠকবন্ধুর এক জীবন্ত অধ্যায়; যেখানে লেখা হচ্ছে বই আর মানুষের মেলবন্ধনের নতুন গল্প।
এই এক বছরে পাঠকবন্ধু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শুধু বই পড়া নয়, তরুণদের মধ্যে ভাবনা জাগানো, আলোচনার পরিবেশ তৈরি এবং ইতিবাচক চিন্তার চর্চায় উৎসাহিত করেছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে