
সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের পূর্বাঞ্চলের ১২টি জেলা। বন্যাকবলিত এলাকার কিছু পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে পাঠকবন্ধু। সংগঠনটির সদস্যদের সংগ্রহ করা অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বিতরণ করা হয়।
সম্প্রতি ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং নোয়াখালী ও কুমিল্লা জেলার কয়েকটি এলাকার কিছু পরিবারকে এই অর্থসহায়তা দেওয়া হয়েছে।
ত্রাণসহায়তা দলে ছিলেন পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান, সদস্য মিয়া আমিরুল ইসলাম ও তাকি বিন মহসিন। তাঁদের সহযোগিতা করেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শেখ কামাল। তাঁর সহযোগিতায় মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর তীরঘেঁষা উত্তর সতেরো গ্রামে পৌঁছায় দলটি। পাঠকবন্ধুর সদস্যরা এ গ্রামে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের হাতে অর্থসহায়তা তুলে দেন। গ্রামটির সত্তার মিয়া নামে এক ভুক্তভোগী বলেন, ‘আপনাদের মতো প্রত্যন্ত গ্রামে এসে ক্ষতিগ্রস্তদের খুঁজে সহযোগিতা করেনি কেউ।’
ছাগলনাইয়ায় সহযোগিতা কার্যক্রম সম্পন্ন করে দ্বিতীয় দিন পাঠকবন্ধু দল চলে যায় পরশুরাম উপজেলায়। সে উপজেলায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে বন্যার ক্ষতচিহ্ন। মাটির ঘরগুলোর বিপর্যস্ত অবস্থা যার সাক্ষ্য দেয়। এ উপজেলার জঙ্গলঘোনা, পশ্চিম সাহেবনগর, মণিপুর, কালী কৃষ্ণনগর, সুবার বাজার ও মির্জানগর গ্রামে গিয়ে দেখা যায়, কারও ঘরের চালা মিশে গেছে মাটির সঙ্গে, কোথাও আবার ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেছে পুরো ঘর। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার।
স্থানীয়রা জানান, গ্রামের বেশির ভাগ বাড়িতে বুকসমান পানি উঠেছিল। কোথাও কোথাও আরও বেশি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। দ্রুত পানি বাড়ার কারণে কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেননি বেশির ভাগ মানুষ। কোনো রকমের জীবন বাঁচিয়েছেন। এ গ্রামগুলোর ৩৫টি পরিবারকে অর্থসহায়তা দেওয়া হয়।
ছাগলনাইয়া ও পরশুরাম ছাড়াও নোয়াখালী ও কুমিল্লার পাঠকবন্ধুর সদস্যদের মাধ্যমে সেসব জেলার অংশবিশেষ এলাকার জন্য অর্থসহায়তা পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে ১০০ পরিবারকে অর্থসহায়তা দেয় পাঠকবন্ধু।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে