বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল (সমুদ্র আইন) বিভাগের প্রথম ব্যাচের সাতজন শিক্ষার্থী।
সম্প্রতি প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। উত্তীর্ণ সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগের প্রথম ব্যাচের সদস্য।
অ্যাডভোকেটশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—আনিকা আশরাফ প্রতীতি, রাফি উল ওসমান, ফাহাদ আহমেদ, তাজওয়ার বিন মালেক অর্ণব, মো. ইরফানুল খলিলুল্লাহ, সুমাইয়া তামান্না ও ইশতিয়াক আহমেদ দিহান।
বার কাউন্সিলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন আদালত, ট্রাইব্যুনাল এবং রাজস্ব কর্তৃপক্ষের আওতায় আইন পেশায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে আইন পেশা শুরু করতে তাঁদের ছয় মাসের মধ্যে যেকোনো বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়টির মেরিটাইম ল বিভাগ চালুর পর এখনো এক যুগ পূর্ণ হয়নি। সে হিসেবে প্রথম ব্যাচ থেকে এই সাফল্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিভাগের শিক্ষক আবু জাফর তৌফিক আহমেদ আহাদ বলেন, ‘বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যিই প্রশংসনীয়। প্রথম ব্যাচ থেকে সাতজন অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। এটি আমাদের জন্য বড় সাফল্য। আশা করি, তাঁরা ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
উত্তীর্ণদের একজন রাফি উল ওসমান বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা, মায়ের দোয়া ও পরিবারের সমর্থনে এই অর্জন সম্ভব হয়েছে। আমার শিক্ষক এবং প্রতিষ্ঠানকে বিশেষ ধন্যবাদ, যাঁরা আমার আইনবোধ গড়ে তুলেছেন।’
আনিকা আশরাফ প্রতীতি বলেন, ‘একজন অ্যাডভোকেট হওয়া প্রত্যেক আইন শিক্ষার্থীর স্বপ্ন। আমাদের এই দীর্ঘ পথচলায় শিক্ষক, পরিবার এবং জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
মো. ইরফানুল খলিলুল্লাহ বলেন, ‘মহান আল্লাহর রহমতে জীবনের গুরুত্বপূর্ণ এই মাইলফলকে পৌঁছাতে পেরেছি। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে।’
নতুন বিভাগ হওয়া সত্ত্বেও প্রথম ব্যাচ থেকে এমন সাফল্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল বিভাগের জন্য সম্ভাবনাময় এক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য
১০ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১১ ঘণ্টা আগে
রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
১৬ ঘণ্টা আগে